মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ২ জন নিহত

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১১:১৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১১:১৫:১৮ পূর্বাহ্ন
পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ২ জন নিহত

পাবনার আতাইকুলায় বাসের ধাক্কায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে সদর উপজেলার সড়াডাঙ্গী এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
 

নিহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। নিহত চালক রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ী মহল্লার জামাল শেখের ছেলে।
 

পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক তরুণীর লাশ নিয়ে পাবনার সাঁথিয়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন স্বজনেরা। আজ সকালে তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্সটি সড়াডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালকসহ দুজন নিহত হন।
 

ওসি মাহবুবুর রহমান আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। নিহত দুজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা আগের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু