মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

স্বচ্ছ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোনো অনিয়মের সুযোগ নেই: দিনাজপুরের সিভিল সার্জন

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪০:০৯ পূর্বাহ্ন
স্বচ্ছ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোনো অনিয়মের সুযোগ নেই: দিনাজপুরের সিভিল সার্জন

ফিরোজ সরকার, দিনাজপুর: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন দিনাজপুরের নবযোগদানকৃত ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম রসূল। বুধবার (১৫ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয়ে দিনাজপুর বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় সিভিল সার্জন বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আইন, নীতিমালা ও পেশাগত নৈতিকতার আলোকে পরিচালিত হতে হবে। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।
 

জেলা সিভিল সার্জনের কার্যালয়ে দিনাজপুর বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 

সভার শুরুতে সমিতির সভাপতি ডা. মমতাজ বেগম পলী এবং সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউয়ের নেতৃত্বে সংগঠনটির নেতারা নতুন সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানান।
 

সভায় সিভিল সার্জন বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। তাই প্রতিটি প্রতিষ্ঠানকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও প্রচলিত আইন শতভাগ অনুসরণ করে পরিচালিত হতে হবে।
 

প্রতিটি ক্লিনিকে নিবন্ধিত চিকিৎসকের উপস্থিতি, দক্ষ জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত পরিচ্ছন্নতা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার তাগিদ দিয়ে সিভিল সার্জন হুঁশিয়ারি দেন, প্রতারণা, অব্যবস্থাপনা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

মতবিনিময় সভায় মালিক সমিতির নেতারা জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মো. আনোয়ারুল কবির, মো. জাকির হোসেন, দিলাওয়ার হোসেন শাহ ও মো. শামীম কবির; সাংগঠনিক সম্পাদক মো. মমিনুর রহমান বাপ্পি, মো. আতিকুর রহমান আতিক ও মো. বজলুর রশিদ বুলু; দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার রায় বকুল; প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন কুমার অধিকারী (ভোলা); সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুর ইসলাম সাগর; ক্রীড়া সম্পাদক জগদীশ চন্দ্র রায়; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার সেলিম এবং অর্থ সম্পাদক তোফায়েল আহম্মেদ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু