মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

জাবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারে এসি স্থাপনে স্বস্তি, খুশি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১১:৪৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ১১:৪৪:১৬ অপরাহ্ন
জাবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারে এসি স্থাপনে স্বস্তি,  খুশি শিক্ষার্থীরা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক ও পাঠবান্ধব পরিবেশ নিশ্চিত হয়েছে। এরই মধ্যে গ্রন্থাগারে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং পাঠকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
 

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। এ সময় তিনি গ্রন্থাগারের সার্বিক পরিবেশ, পাঠকদের উপস্থিতি এবং নতুন স্থাপিত এসির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
 

পরিদর্শনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম অঙ্গীকার। কেন্দ্রীয় গ্রন্থাগারে এসি স্থাপনের ফলে শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করতে পারবেন, যা তাঁদের শিক্ষা ও গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে।
 

গ্রন্থাগার-সংশ্লিষ্টরা জানান, এসি স্থাপনের পর থেকে, বিশেষ করে দিনের তীব্র গরমের সময়েও শিক্ষার্থীদের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। শিক্ষার্থীরাও এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু