সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:১৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:১৮:০৩ অপরাহ্ন
স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।’
 

তিনি বলেন, ‘আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব।’
 

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে বেলা ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম।
 

উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়ার জটিলতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চিন্তা করেছি, এমন উদ্যোক্তা থাকেন যাঁকে ব্যাংকের হ্যাপা পোহাতে হয়, সিকিউরিটি বা কাগজ দিতে হয়। এটি যাতে ফেস করতে না হয়, সে জন্য কমিটি করা হয়েছে। এতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই। সম্পূর্ণ নিরপেক্ষ একটি কমিটি, তারা বিষয়টি দেখবে।’
 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, "বাবার জমি বা সম্পত্তি দেখে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। কিছু ভিন্ন উপায়ও আছে, তবে তা যথার্থ নয়। যাদের ভালো স্টার্টআপ ধারণা আছে, কিন্তু জামানত নেই, তাদের ঋণ পাওয়া সহজ করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?"
 

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সংক্রান্ত নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রজেক্ট দেখেই ফান্ডিং করবে।’
 

এ সময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে হেল্প করা হবে, সেটি পাবলিক মানি। যদি পটেনশিয়াল থাকে, ফের ফান্ডের বিষয়টি চিন্তা করা হবে। কারণ অনেকের ব্যবসা শুরুতেই ভালো করে না। সে ক্ষেত্রে সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সুযোগ পাবে।’

উদ্বোধন হতে যাওয়া ডিজিটাল প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ের একটি লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদনপ্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই জানতে ও গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং দেশে আরও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
 

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে ব্যাপক সহায়ক হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর