বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে: নাসির উদ্দীন পাটোয়ারী

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১১:২৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১১:২৪:২৯ পূর্বাহ্ন
জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে: নাসির উদ্দীন পাটোয়ারী

‘দেশের দক্ষিণাঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি তিনি স্ত্রীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এর ধিক্কার জানাই। দেশের মানুষ এখন বন্যার পানিতে ভেসে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।’
 

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দীন পাটোয়ারী এসব কথা বলেন।
 

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও এখনও তার বিচার হয়নি।’ আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচার দাবি করে তিনি জোর দিয়ে বলেন, ‘জুলাই আন্দোলনে নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। দেশে সংস্কার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।’
 

রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, ‘নির্বাচনের আগে অনেক দলের রাজনৈতিক নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তারা জনগণের পাশে থাকেন না। আমরা অন্যায়ের সঙ্গে কোনো আপস করি না, ন্যায়ের পথে থাকতে চাই।’ এ সময় তিনি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে বলেন, ‘প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে।’
 

ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার আক্ষেপ প্রকাশ করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমেছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, কিন্তু তার বিনিময়ে আমরা কী পেয়েছি? আমরা চেয়েছিলাম সংস্কারের মাধ্যমে দেশে একটা ভালো শিক্ষাব্যবস্থা চালু হবে, আমরা চেয়েছিলাম স্বাধীন বিচার বিভাগ ও পুলিশ বিভাগ। কিন্তু দুঃখের বিষয়, কোনো বিভাগই আজ স্বাধীন নেই।’
 

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
 

সভার শুরুতেই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক