বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ডের বিশেষ প্যাকেজ ঘোষণা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ডের বিশেষ প্যাকেজ ঘোষণা

সাম্প্রতিক মাসগুলোতে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনার পর, তাদের নিরাপত্তা জোরদারে সোমবার ২৫ কোটি পাউন্ডের (২৫০ মিলিয়ন) একটি বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।
 

নতুন এই প্যাকেজের আওতায় মূলত ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে ৫০০ জনেরও বেশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে কেবল লন্ডনেই থাকবেন ৩০০ কর্মকর্তা। এ ছাড়া, সিনাগগ (ইহুদি উপাসনালয়) এবং ইহুদি স্কুলগুলোর বাইরে পুলিশের বিশেষ টহল বৃদ্ধি এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের কাজে এই অর্থ ব্যয় করা হবে।
 

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি-বিদ্বেষের (অ্যান্টিসেমিটিজম) যে উত্থান আমরা দেখেছি, তা দেশের মূল্যবোধের জন্য একটি বড় পরীক্ষা। আমার নেতৃত্বের প্রথম দিন থেকেই এই বিদ্বেষ মোকাবিলা করা কেন্দ্রীয় অগ্রাধিকার ছিল।’
 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন বছর মেয়াদে এই অর্থ ব্যয় করা হবে। এই তহবিলের একটি অংশ ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচিতেও ব্যবহার করা হবে।
 

লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ম্যাট জুকস বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সন্ত্রাসবাদ এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর হস্তক্ষেপের পাশাপাশি ক্রমবর্ধমান ঘৃণামূলক অপরাধের কারণে ইহুদি সম্প্রদায় বর্তমানে একটি ব্যতিক্রমী হুমকির সম্মুখীন।’
 

উল্লেখ্য, গত এপ্রিলের শেষের দিকে লন্ডনের ইহুদি অধ্যুষিত গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়, যাকে পুলিশ একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। এর আগে গত ২০২৫ সালের অক্টোবরে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলায় দুজন নিহত হন। তা ছাড়া, বসন্তকাল জুড়ে লন্ডনের বেশ কয়েকটি সিনাগগসহ ইহুদিদের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের চেষ্টাও চালানো হয়।
 

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় হুমকি মোকাবিলায় ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশকে ৫ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পাউন্ড দেওয়া হবে। এপ্রিলের গোল্ডার্স গ্রিন হামলার পরপরই প্রধানমন্ত্রী স্টারমার অতিরিক্ত অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং একই সঙ্গে ইরান ‘ব্রিটিশ ইহুদিদের ক্ষতি করতে চাইছে’ বলেও অভিযোগ তুলেছিলেন।
 

ক্রমবর্ধমান এই নিরাপত্তার স্বার্থেই গত মে মাসে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ইহুদিদের সুরক্ষায় একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দেয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক