বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

পদ্মায় ধরা পড়ল এক মণ ওজনের বিশাল কাতলা, বিক্রি হলো ৪৬ হাজারে

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:২১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:২১:৫৭ পূর্বাহ্ন
পদ্মায় ধরা পড়ল এক মণ ওজনের বিশাল কাতলা, বিক্রি হলো ৪৬ হাজারে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে এক জেলের বেড়জালে ৪০ কেজি (এক মণ) ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে সেটি বাজারে ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পেশাদার জেলে মুরাদ হোসেন প্রতিদিনের মতোই কয়েক জন সঙ্গীকে নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। রায়টা পাথরঘাট এলাকায় তাঁরা বেড়জাল ফেলেন। বিকেল পাঁচটার দিকে জেলেরা জালের ভেতর ভারী কিছুর উপস্থিতি টের পান। ধীরে ধীরে জালটি নদীর তীরে টেনে তোলার পর বিশাল এই কাতলা মাছটি দেখতে পান তাঁরা। পদ্মার এই অংশে এত বড় মাছ ধরা পড়ার ঘটনা বিরল। তাই খবর পেয়ে একনজর মাছটি দেখতে মুহূর্তের মধ্যেই নদীর ঘাটে ভিড় জমায় উৎসুক জনতা।
 

পরে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হলে স্থানীয় বাসিন্দা রিপন আলীসহ কয়েক জন বন্ধু মিলে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
 

বিশাল এই মাছ ধরতে পেরে জেলে মুরাদ হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই পদ্মায় মাছ ধরে আসছি। কিন্তু আমার জীবনে এত বড় মাছ আগে কখনো ধরা পড়েনি। প্রথমবারের মতো এক মণ ওজনের মাছ ধরতে পেরে আমার খুব আনন্দ লাগছে।’
 

ক্রেতা রিপন আলী বলেন, ‘পদ্মা নদীর এত বড় ও তাজা কাতলা মাছ সচরাচর পাওয়া যায় না। খবর পেয়ে আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। এত বড় মাছ কিনতে পেরে আমরা সবাই খুব আনন্দিত।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক