মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

শিক্ষার্থীদের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ নিষিদ্ধ করল তুরস্ক

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০১:৫৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০১:৫৪:৪৬ অপরাহ্ন
শিক্ষার্থীদের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ নিষিদ্ধ করল তুরস্ক

শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা রক্ষায় এক কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক। এখন থেকে স্কুলে তোলা শিক্ষার্থীদের কোনো ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। একই সঙ্গে এর আগে ইন্টারনেটে আপলোড করা এ ধরনের সব কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
 

তুর্কি সংবাদমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো ১০ দফার এক জরুরি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
 

দেশটির ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন’-এর আওতায় জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের কোনো তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট, সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। নিষেধাজ্ঞার তালিকায় শিক্ষার্থীদের নাম, রোল, আইডি নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, পরীক্ষার ফলাফল এবং উপস্থিতির তথ্যের পাশাপাশি শিক্ষার্থী ও স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের ছবি এবং ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে।
 

তবে বিশেষ কোনো শিক্ষামূলক প্রয়োজনে ছবি বা ভিডিও ব্যবহারের দরকার হলে, তা কেন করা হচ্ছে, কোথায় প্রকাশ করা হবে, কত দিন রাখা হবে এবং কারা তা দেখতে পারবেন—তা আগে থেকেই লিখিতভাবে নির্ধারণ করতে হবে।
 

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের অনেক শিক্ষক শ্রেণিকক্ষের পাঠদান ও শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। এসব ভিডিওর মাধ্যমে অনেকে লাখ লাখ অনুসারী বানিয়ে ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ হয়ে উঠছিলেন। এতে শিক্ষার্থীদের সম্মতি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছিল, যা নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়। মূলত ওই সব ইনফ্লুয়েন্সার শিক্ষকদের লাগাম টানতেই এই কঠোর নিয়ম আনা হয়েছে।
 

শিক্ষাবিদ ও শিশু অধিকারকর্মীরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, শিশুদের সোশ্যাল মিডিয়ার কনটেন্ট হিসেবে ব্যবহার করা মানবাধিকার ও ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী। বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে তুরস্কের এই উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু