মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

চুয়েটে হলের কক্ষে গাঁজার আসর, হাতেনাতে ৯ শিক্ষার্থী আটক

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৮:১৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৮:১৬:৪৫ অপরাহ্ন
চুয়েটে হলের কক্ষে গাঁজার আসর, হাতেনাতে ৯ শিক্ষার্থী আটক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলে অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ ৯ জন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে ছাত্রকল্যাণ দপ্তরের পরিদর্শক দল। বৃহস্পতিবার দিবাগত রাত (শুক্রবার) সাড়ে ১২টার দিকে হলের ৫২৯ নম্বর কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।
 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৫ জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২ জন রয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন শহীদ আবু সাঈদ হলের, ৩ জন মুক্তিযোদ্ধা হলের, ১ জন ড. কুদরাত-ই-খুদা হলের এবং অপর ১ জন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।
 

অভিযানের বিষয়ে শহীদ আবু সাঈদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের মধ্যকার একটি সমস্যা সমাধানের জন্য আমরা হলে যাই। পরে সন্দেহজনক একটি কক্ষে অভিযান পরিচালনা করলে কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় পাই। এ সময় ওই কক্ষ থেকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।’
 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘মাদক ও র‍্যাগিংয়ের বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। আগামী রোববার (১২ জুলাই) স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় আমরা এ বিষয়টি নিয়ে বসব এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু