শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত শুরু

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৬:৫০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৬:৫০:৪৩ অপরাহ্ন
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত শুরু
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার ২৪ মাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
 
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ২৪ মাইল এলাকায় কলেজের বিপরীত পাশে, মুড়াপাড়ার আগের একটি জঙ্গল থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। পরে তাঁরা জঙ্গলের ভেতরে গিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মহালছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
​​​​​
​স্থানীয়দের ধারণা, নিহত ওই নারী পাহাড়ি সম্প্রদায়ের, সম্ভবত মারমা জনগোষ্ঠীর হতে পারেন। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এখন পর্যন্ত তাঁর নাম–পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
 
​পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ছাড়া ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত চলছে।
 
​এদিকে, জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর দ্রুত পরিচয় শনাক্ত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি