মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, দায়িত্বে সানু-জয়

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৪:৫০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৪:৫০:০৪ অপরাহ্ন
শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, দায়িত্বে সানু-জয়

আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব বুঝে নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ। গতকাল বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় এফডিসিতে নবনির্বাচিত এই কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কমিটির বাকি সদস্যদের শপথ পড়ান নতুন সভাপতি শিবা সানু। এ সময় নতুন কমিটির প্রায় সবাই উপস্থিত থাকলেও ঢাকার বাইরে থাকায় অংশ নিতে পারেননি সহসভাপতি পদে বিজয়ী ইলিয়াস কোবরা।
 

প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মূল অনুষ্ঠানের সূচনা করেন এবারের নির্বাচনে আপিল কমিটির সদস্য, প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা কাজী হায়াৎ।
 

অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু নতুন কমিটির কাছে চলচ্চিত্রের স্বার্থে নীতিমালা অনুসরণের দাবি তোলেন। অন্যদিকে, বিদায়ী সভাপতি মিশা সওদাগর নতুন কমিটিকে নিয়মিত সভায় উপস্থিত থাকার তাগিদ দেন। তিনি আশা প্রকাশ করেন, সানু ও জয়ের নেতৃত্বে আগামী দিনে চমৎকার এবং গতিশীল একটি নেতৃত্ব পাবে শিল্পী সমিতি।
 

উল্লেখ্য, গত ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে শিবা সানু ও জয় চৌধুরী। এ ছাড়া সহসভাপতি পদে ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কমল।
 

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু