মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

মাদক ও জুয়ার মামলায় আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৪:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৪:৪৮:০৪ অপরাহ্ন
মাদক ও জুয়ার মামলায় আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে মাদক ও জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আসামিদের কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আদালত চত্বরে অবস্থিত সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কে এম হুমায়ুন রেজা স্বপন। তিনি জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদকের আগ্রাসনে মারাত্মক সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। সুস্থ সমাজ বিনির্মাণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন শুরু করেছেন। ইতিমধ্যে সেই আন্দোলনের অংশ হিসেবে মন্ত্রী নিজে ও তাঁর কমিটির সদস্যরা বেশ কয়েকজন মাদকসেবীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেছেন।
 

মন্ত্রীর ওই সামাজিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে হুমায়ুন রেজা বলেন, জেলা আইনজীবী সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে দেন, এই ঘোষণা কোনো আইনজীবী অমান্য করলে সমিতির নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ তাঁকেও ‘মাদকসেবী’ হিসেবে গণ্য করা হবে।
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্তে আইনজীবী সমিতিতে বিএনপি বা আওয়ামীপন্থী বলে কোনো বিভেদ নেই। সমিতির সব সদস্য মিলে একমত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাই তা মেনে চলবেন। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে আইনি সহায়তা না দেওয়ার এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।
 

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আইনজীবীরা সহায়তা না করলে আসামিদের জামিন পাওয়ার হার কমে যাবে। তারা হাজতবাস করলে অপরাধবোধ থেকে মাদককে না বলতে শিখবে। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
 

তবে গ্রেপ্তার হওয়া আসামিরা চাইলে আইনজীবী ছাড়া নিজেরাই নিজেদের পক্ষে আইনি লড়াই করতে পারবেন এবং সে ক্ষেত্রে সমিতি কোনো হস্তক্ষেপ করবে না বলেও নিশ্চিত করেছে আইনজীবী সমিতি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু