মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

কোয়ার্টার ফাইনালের আগে বিপাকে নরওয়ে, দলে ছড়িয়েছে ফ্লু

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১২:৪১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১২:৪১:০৯ অপরাহ্ন
কোয়ার্টার ফাইনালের আগে বিপাকে নরওয়ে, দলে ছড়িয়েছে ফ্লু

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে জাতীয় দলে অসুস্থতার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কোচ স্টালে সোলবাক্কেন। তবে মিয়ামিতে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে তিনি আশাবাদী।
 

নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ‘ডাগব্লাডেট’ জানিয়েছে, আগে আক্রান্তদের মধ্যে ছিলেন স্ট্রাইকার ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন, যিনি ফ্লুর কারণে নরওয়ের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি। এ ছাড়া ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেনও অসুস্থ হয়ে পড়ায় ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি।
 

তবে দলের সামগ্রিক অবস্থা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন কোচ সোলবাক্কেন। তিনি বলেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় পুরোপুরি সুস্থ বোধ করছে না, তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে।’
 

বিষয়টিকে স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিষয়টি গুরুতর নয়। সামান্য কাশি আর কিছুটা গলা ভাঙার সমস্যা দেখা দিচ্ছে। এয়ার কন্ডিশনিং, বিমান ভ্রমণ, ড্রেসিংরুম—এসব তো আছেই। আমরা ৫০ জনেরও বেশি মানুষের একটি বড় দল। তাই সামান্য অসুস্থতা না থাকলে সেটাই বরং অস্বাভাবিক হতো।’
 

বিশ্বকাপ জ্বরে এখন মেতে উঠেছে পুরো নরওয়ে। টুর্নামেন্টে নিজেদের ধারণার চেয়েও ভালো খেলছে দলটি। শেষ ষোলোতে অন্যতম বড় অঘটন ঘটিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
 

ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের সেই ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা সাতে উন্নীত করেছেন আর্লিং হালান্ড। তাঁর দুর্দান্ত নৈপুণ্যেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে নরওয়ে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি

ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি