বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

জুতা চুরি নিয়ে সংঘর্ষ: জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, সাংবাদিকসহ আহত ১৩

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১২:৪১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১২:৪১:০১ অপরাহ্ন
জুতা চুরি নিয়ে সংঘর্ষ: জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, সাংবাদিকসহ আহত ১৩

পুরান ঢাকার মুরগিটোলা মোড় এলাকায় জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঘটা এ সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
 

আহতদের উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) চিকিৎসা দেওয়া হয়েছে।
 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন (ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলামের বাসা থেকে জুতা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে মাইকেল নামের স্থানীয় এক ব্যক্তিকে শনাক্ত করে আটকে রাখেন জবির কয়েকজন শিক্ষার্থী। এ সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে মাইকেলকে ছাড়িয়ে নেয় এবং উল্টো শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েক শ শিক্ষার্থী জড়ো হয়ে হামলাকারীদের খুঁজতে থাকেন। একপর্যায়ে হামলাকারীরা একটি বাসায় আশ্রয় নিলে শিক্ষার্থীরা সেই বাড়ি ঘেরাও করেন।
 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের নিরাপত্তা দিয়ে বের করে আনার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে অন্তত ৮ শিক্ষার্থী আহত হন।
 

আহত সাংবাদিক অপূর্ব রায় বলেন, ‘আমি ঘটনার ছবি তুলছিলাম। একপর্যায়ে এক পুলিশ সদস্য আমার ওপর লাঠিচার্জ শুরু করেন। এতে আমার পায়ে ও শরীরে আঘাত লাগে।’ আইন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, ‘আমি শুধু দাঁড়িয়ে ছিলাম, কিন্তু পুলিশ অতর্কিত হামলা করে। আমার মাথায় আঘাত লেগেছে এবং তিনটি সেলাই দিতে হয়েছে।’
 

শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীর গায়ে এভাবে অন্যায়ভাবে পুলিশ লাঠিপেটা করতে পারে না। আমরা এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’
 

এদিকে, পুলিশের লাঠিপেটার প্রতিবাদে রাত ২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মুরগিটোলা মোড় অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ওই সড়কে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে মূল অভিযুক্ত মাইকেল ও আশিকুর রহমান আশিককে আটক করে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু