মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

পরীক্ষার্থীদের হাজিরা ও ইনভিজিলেটর ব্যবস্থাপনায় এল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পোর্টাল

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১২:০০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১২:০০:২৭ অপরাহ্ন
পরীক্ষার্থীদের হাজিরা ও ইনভিজিলেটর ব্যবস্থাপনায় এল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পোর্টাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার পরীক্ষার্থীদের হাজিরা গ্রহণ ও উপস্থিতি ব্যবস্থাপনার জন্য নতুন ওয়েবসাইট বা পোর্টাল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এত দিন ব্যবহৃত পুরোনো পোর্টাল ems.nu.ac.bd–এর পরিবর্তে এখন থেকে attendance.nu.ac.bd ব্যবহার করে উপস্থিতির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
 

গতকাল সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে ইনভিজিলেটর (কক্ষ পরিদর্শক) তালিকা ব্যবস্থাপনার সব কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে নতুন ইনভিজিলেটর নিবন্ধন, বিদ্যমান ইনভিজিলেটরের তথ্য হালনাগাদ এবং ইনভিজিলেটর অ্যাপের লগইন পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধা থাকবে।
 

নতুন পোর্টালে যুক্ত হওয়া অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে—ইনভিজিলেটরদের মোবাইল অ্যাপ ব্যবহারের অনুমোদন ও নিয়ন্ত্রণ, পরীক্ষার তারিখভিত্তিক উপস্থিতির সারসংক্ষেপ দেখা, কক্ষভিত্তিক পরীক্ষার্থীদের উপস্থিতির তথ্য পর্যবেক্ষণ এবং প্রয়োজনে কোনো পরীক্ষার্থীকে ম্যানুয়ালি অনুপস্থিত হিসেবে অন্তর্ভুক্ত করা। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রের দৈনিক উপস্থিতি ও কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ এবং পরীক্ষার টপ শিট সহজেই ডাউনলোড করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবহারকারীদের পরীক্ষা পরিচালনার সময় নতুন মডিউলগুলো যথাযথভাবে ব্যবহার করে উপস্থিতি ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সঠিক ও নির্ভুল তথ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্যাদি সময়মতো হালনাগাদ করার জন্যও বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু