শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

অতিরিক্ত ফোন ব্যবহারে শরীরে দেখা দিতে পারে এসব পরিবর্তন

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:৫০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৮:৪৭ অপরাহ্ন
অতিরিক্ত ফোন ব্যবহারে শরীরে দেখা দিতে পারে এসব পরিবর্তন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগপর্যন্ত নানা কাজে ফোন ব্যবহার করেন প্রায় সবাই। তবে দীর্ঘ সময় ফোন, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহারের প্রভাব শুধু মানসিক স্বাস্থ্যের ওপর নয়, শরীরের বিভিন্ন অংশেও পড়তে পারে।
 

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে ঘাড়ের গঠন বদলে যাওয়া, চোখের সমস্যা, হাতের শক্তি কমে যাওয়া, এমনকি সূক্ষ্ম নড়াচড়ার দক্ষতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সুখবর হলো, কিছু সহজ অভ্যাস গড়ে তুললে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
 

টেক নেক বা ঘাড়ের সমস্যা
ফোন ব্যবহার করার সময় বেশির ভাগ মানুষ মাথা নিচু করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। এই ভঙ্গিকে বলা হয় ‘ফরওয়ার্ড হেড পোসচার’। দীর্ঘদিন এমন অবস্থায় থাকলে ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে। বিশেষজ্ঞরা জানান, মাথা যত বেশি নিচু হয়, ঘাড়ের ওপর তত বেশি ওজনের চাপ তৈরি হয়। এতে মেরুদণ্ডের ডিস্ক, জয়েন্ট ও পেশিতে সমস্যা দেখা দিতে পারে।
 

করণীয়:
ফোন চোখের সমান উচ্চতায় ধরে ব্যবহার করুন। সম্ভব হলে স্ক্রিন মুখ থেকে এক হাত দূরত্বে রাখুন। প্রতি ৩০ মিনিট পর অন্তত ২০ মিনিটের জন্য স্ক্রিন থেকে বিরতি নিন।
 

স্মার্টওয়াচে হতে পারে ত্বকের সমস্যা
অনেকেই দিনরাত স্মার্টওয়াচ পরে থাকেন। এতে ঘাম জমে ত্বক দীর্ঘ সময় ভেজা থাকে, যা ছত্রাক, একজিমা বা ত্বকের জ্বালাপোড়ার ঝুঁকি বাড়াতে পারে।
 

করণীয়:
নিয়মিত স্মার্টওয়াচ খুলে ত্বক পরিষ্কার করুন। প্রয়োজন হলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

দৃষ্টিশক্তির ওপর প্রভাব
অনেকের ধারণা, ফোনের ছোট স্ক্রিনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেই চোখের পাওয়ার বাড়ে। তবে গবেষণায় দেখা গেছে, কাছ থেকে স্ক্রিন দেখার চেয়ে বড় সমস্যা হলো মানুষ এখন আগের তুলনায় অনেক কম সময় বাইরে কাটায়। প্রাকৃতিক আলো চোখের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 

করণীয়:
প্রতিদিন কিছু সময় খোলা পরিবেশে কাটানোর চেষ্টা করুন এবং দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের মাঝে চোখকে নিয়মিত বিশ্রাম দিন।
 

হাতের শক্তি ও সূক্ষ্ম কাজের দক্ষতা কমে যাওয়া
দীর্ঘ সময় ফোন বা কম্পিউটার ব্যবহারের ফলে হাতের পেশি ও সামগ্রিক শক্তি কমে যেতে পারে। ফোন ব্যবহার করলে স্ক্রল করা বা ট্যাপ করার দক্ষতা বাড়লেও বাস্তব জীবনের সূক্ষ্ম কাজ করার দক্ষতা কমে যেতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি স্ক্রিন টাইমের সঙ্গে হাতের সূক্ষ্ম নড়াচড়ার দক্ষতা কমে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।
 

করণীয়:
নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন এমন কিছু কাজ করার চেষ্টা করুন যেখানে হাতের ব্যবহার বেশি হয়, যেমন—রান্না করা, ছবি আঁকা, হস্তশিল্প বা হাতের লেখা চর্চা করা।
 

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি ব্যবহার করলেই শরীরের ক্ষতি হবে, বিষয়টি এমন নয়। বরং দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা ও পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার অভ্যাস থেকেই মূলত সমস্যার সৃষ্টি হয়। তাই প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি শরীরের যত্ন নেওয়ার অভ্যাসও সমান গুরুত্ব দিয়ে গড়ে তোলা উচিত।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন