মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ক্লিনিকে ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন
ক্লিনিকে ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসের মধ্যে দেশের সব ক্লিনিকে ডেলিভারি রুমের (প্রসূতি সেবাকক্ষ) ব্যবস্থা করতে হবে। তা না হলে ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
 

আজ সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে আগামী সাত দিনের মধ্যে ট্যাবলেটের ব্যবস্থা করা হবে। হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে। স্যালাইনের যে ঘাটতি ছিল, তা এখন আর নেই; প্রচুর স্যালাইন পাইপলাইনে রয়েছে।
 

ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিয়ে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, জ্বর সেরে যাওয়ার পরও চিকিৎসকের শতভাগ সন্তুষ্টি ছাড়া কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। ডেঙ্গুতে প্লাজমা লিকেজের (রক্তের তরল অংশ বের হয়ে যাওয়া) কোনো আশঙ্কা আছে কি না, সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।
 

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত বছরের তুলনায় বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ভালো। পাশাপাশি হামের টিকা কার্যক্রমেও সরকার সফল হয়েছে।
 

দেশের স্বাস্থ্যসেবাকে আরও জোরদার করার লক্ষ্যে বড় নিয়োগের ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দ্রুতই স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজারই থাকবেন নারী এবং তাঁদের বড় একটি অংশ হবেন মিডওয়াইফারি কর্মী।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু