শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে মোহসেনি এজেইকে ফের নিয়োগ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:৪৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১১:৪৩:০৬ পূর্বাহ্ন
ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে মোহসেনি এজেইকে ফের নিয়োগ

ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে গোলাম হোসেন মোহসেনি এজেইকে পুনর্নিয়োগ দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এক ডিক্রির মাধ্যমে তাঁকে এই নিয়োগ দেওয়া হয় বলে আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
 

ডিক্রিতে বিচার বিভাগের প্রধান হিসেবে মোহসেনি এজেইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন মোজতবা খামেনি। এর আগে গত ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলা সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছিলেন এজেই। সে সময় তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগও তুলেছিলেন।
 

এদিকে, ইরানের সদ্যপ্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এই শোকযাত্রায় লাখো মানুষের ঢল নেমেছে রাজধানী তেহরানে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
 

কর্মকর্তারা বলছেন, আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে খামেনির এই জানাজা ও শোকযাত্রায়। সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে এই শোকযাত্রা শুরু হয়। আয়োজকেরা জানিয়েছেন, প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে শোকযাত্রাটি শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ দুই দিন রাখা হয়েছিল।
 

গত রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি খামেনি ও তাঁর পরিবারের নিহত অপর চার সদস্যের জানাজার নামাজে ইমামতি করেন। নিহত অন্য সদস্যরা হলেন—খামেনির জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি