শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

হালান্ড-জাদুতে ব্রাজিলের হেক্সা-স্বপ্ন চূর্ণ, শেষ ষোলো থেকেই বিদায়

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:০৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১১:০৭:১৩ পূর্বাহ্ন
হালান্ড-জাদুতে ব্রাজিলের হেক্সা-স্বপ্ন চূর্ণ, শেষ ষোলো থেকেই বিদায়

নরওয়ের বিপক্ষে কখনো জিততে না পারার আক্ষেপটা ঘোচাতে নেমেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। কিন্তু উল্টো ইতিহাস আরও ভারী হলো। আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
 

ইস্ট রাদারফোর্ডের নিউজার্সি স্টেডিয়ামে ম্যাচটা ব্রাজিল শুরু করেছিল অনেক প্রত্যাশা নিয়ে। ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউটে ইউরোপীয় কোনো দলকে হারাতে না পারার গেরো খোলারও সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু প্রথমার্ধেই বড় একটি সুযোগ হাতছাড়া করে তারা। ব্রুনো গিমারেসের নেওয়া স্পটকিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড। নকআউট পর্বে এমন ভুলের মাশুল যে কত ভারী হতে পারে, সেটিই পরে হাড়ে হাড়ে টের পেয়েছে সেলেসাওরা।
 

দ্বিতীয়ার্ধের লড়াই ছিল সমানে সমান। আক্রমণভাগে ধার বাড়াতে তরুণ এন্ডরিককে মাঠে নামান আনচেলত্তি। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক পাসে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। এরপর ৬৬ মিনিটে মাঠে নামেন অভিজ্ঞ নেইমার। অনেকেই ভেবেছিলেন, হয়তো তাঁর হাত ধরেই আসবে কাঙ্ক্ষিত সাফল্য। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে তুলে নিতে থাকে নরওয়ে।
 

৭৯ মিনিটে ডেডলক ভাঙেন আর্লিং হালান্ড। আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রসে দারুণ এক হেডে নরওয়েকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। রক্ষণভাগে ফাঁকা জায়গা তৈরি হয়, আর সেই সুযোগটাই কাজে লাগায় নরওয়ে। শেষ দিকে আবারও সেই হালান্ড-ঝলক। ঠান্ডা মাথার নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন তিনি।
 

যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে নেইমার ব্যবধান ২-১ করলেও তা কেবল সান্ত্বনাই হয়ে থেকেছে। এই জয়ে এবারের বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৭-এ নিয়ে গেলেন হালান্ড, উঠে এলেন গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে।
 

২০০২ সালের পর বিশ্বকাপের নকআউটে ইউরোপের দলের কাছে ব্রাজিলের হারের বৃত্তটা এবারও অটুট থাকল। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০-এ নেদারল্যান্ডস, ২০১৪-তে জার্মানি, ২০১৮-তে বেলজিয়াম, ২০২২-এ ক্রোয়েশিয়া আর ২০২৬-এ নরওয়ে—সেই ইউরোপীয় বাধাতেই ফের থমকে গেল সেলেসাওদের হেক্সা মিশন। আনচেলত্তির দারুণ সব পরিকল্পনার পরও ব্রুনোর পেনাল্টি মিস ও এন্ডরিকের ব্যর্থতা ব্রাজিলকে ছিটকে দিল।
 

হালান্ডের নরওয়ে উড়াল দিল কোয়ার্টার ফাইনালে, আর আরও একবার একবুক হতাশা আর বিষণ্ণ বিদায়ের গল্প লিখে দেশে ফেরার টিকিট কাটল ব্রাজিল।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি