রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তিতে কে কতটুকু ভাগ পান? মাদকের টাকা জোগাতে ৩ বছরে ৪ শিশু বিক্রি, গ্রামে আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় অনশনে এক সন্তানের জননী, ঘরে তালা ঝুলিয়ে পালাল পরিবার আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী

কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১২:৫২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১২:৫২:৪৭ অপরাহ্ন
কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. খোকন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 

রোববার (৫ জুলাই) প্রথম প্রহরে বিজয়পুর বাজারের নৈশপ্রহরী আবুল কালাম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। পরে পুলিশ এই মামলায় শনিবার সন্ধ্যায় আটক হওয়া খোকনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন ভোররাত ৪টা ৮ মিনিটের দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফুটপাতে শুয়ে থাকা ওই মধ্যবয়সী নারীকে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি ধর্ষণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
 

ঘটনার পর পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত খোকনকে শনাক্ত করে। তার বাড়ি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকায়; তিনি ওই এলাকার দুলা মিয়ার ছেলে।
 

ওসি রকিবুল ইসলাম জানান, ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই অভিযুক্ত খোকন এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
 

ভুক্তভোগী ওই নারীর পরিচয়ের বিষয়ে ওসি বলেন, ‘তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় দিতে পারছেন না। আমরা সিআইডির টিমকে জানিয়েছি, তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের কাজ করবে। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ