শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

মেসির এক গোল আর বিশ্বকাপের ৩টি নতুন রেকর্ড

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৭:৪২ পূর্বাহ্ন
মেসির এক গোল আর বিশ্বকাপের ৩টি নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে চলমান ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে দারুণ এক গোল করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এই জাদুকরী গোলের সুবাদেই তিনি জোড়া বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল ও টানা আট ম্যাচে জালের দেখা পাওয়ার অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন।
 

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে শেষ বত্রিশের লড়াইয়ে মুখোমুখি হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও এবারের আসরের চমক কেপ ভার্দে। ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এই ম্যাচেই রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
 

ম্যাচের ২৯তম মিনিটে ভাঙে মাঠের অচলাবস্থা। মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো নিখুঁত এক লম্বা পাস ডি-বক্সে পড়ার পরপরই দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নেন মেসি। এরপর চিরচেনা বাঁ পায়ের নিখুঁত শটে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি।
 

আর এই গোলেই তিনি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের দুটি ভিন্ন আসরে অন্তত সাতটি করে গোল করার কীর্তি গড়েন। এর আগে সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপেও সাত গোল করেছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
 

বিশ্বকাপের মঞ্চে এটি ছিল মেসির রেকর্ড ৩০তম ম্যাচ। এবারের আসরে দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা এখন পর্যন্ত সাত গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে অবস্থান করছেন।
 

সব মিলিয়ে বিশ্বমঞ্চে তার গোলসংখ্যা এখন ২০টি। প্রথম কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপের মূল পর্বে বিশ গোলের মাইলফলক ছুঁলেন তিনি।
 

রেকর্ডের এখানেই শেষ নয়। ২০২২ সালের আসরের শেষ ষোলো থেকে শুরু করে এই নিয়ে বিশ্বকাপে টানা আটটি ম্যাচে গোল করার অভাবনীয় কীর্তিও গড়েছেন লিওনেল মেসি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি