শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

খামেনির জানাজায় বাংলাদেশসহ ১০০ দেশের প্রতিনিধি

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৫:২৪ পূর্বাহ্ন
খামেনির জানাজায় বাংলাদেশসহ ১০০ দেশের প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান তেহরানে শুরু হয়েছে। আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ এই শোকযাত্রায় বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
 

শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এতদিন দাফন স্থগিত থাকলেও, যুদ্ধবিরতির পর গতকাল শুক্রবার থেকে সাত দিনব্যাপী এই শোকানুষ্ঠান শুরু হয়েছে।
 

ধারণা করা হচ্ছে, এই আয়োজন আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম পাবলিক জানাজা হতে যাচ্ছে। এটি ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় এক কোটি মানুষের অংশগ্রহণের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।
 

বিশাল এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তিনি ইতোমধ্যে তেহরানে শোকানুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
 

এছাড়া যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছেছেন।
 

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারপারসন হে উই এবং ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মারঘেরিটা নিজ নিজ দেশের হয়ে যোগ দিয়েছেন। ভারতের প্রতিনিধিদলে সে দেশের বিরোধীদলীয় নেতা সালমান খুরশিদ ও মেহবুবা মুফতিও রয়েছেন।
 

পাশাপাশি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানসহ একাধিক দেশের শীর্ষ নেতারা তেহরানে অবস্থান করছেন।
 

তবে নিরাপত্তা ঝুঁকির কারণে এই জানাজায় অংশ নিচ্ছেন না খামেনির ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি ইসরায়েলের দিক থেকে তাঁকে হত্যার হুমকির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

এদিকে শোকানুষ্ঠান চলাকালে কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আব্দুল্লাহি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ভুল হিসাব-নিকাশ থেকে বিরত থাকার কড়া সতর্কবার্তা দিয়েছেন।
 

কর্মসূচি অনুযায়ী, শনি ও রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর সোমবার ও মঙ্গলবার শোকযাত্রাটি কোমের দিকে যাবে। বুধবার ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী শুক্রবার (১০ জুলাই) মাশহাদের ইমাম রেজা মাজারে খামেনিকে চূড়ান্তভাবে সমাহিত করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি