শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

তিন সন্তানকে ফেলে মুয়াজ্জিনের হাত ধরে পালালেন কানাডা প্রবাসীর স্ত্রী

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৩:০৪ পূর্বাহ্ন
তিন সন্তানকে ফেলে মুয়াজ্জিনের হাত ধরে পালালেন কানাডা প্রবাসীর স্ত্রী

নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে ফেলে এক মুয়াজ্জিনের সঙ্গে এক কানাডা প্রবাসীর স্ত্রীর উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তিনি নগদ টাকা, স্বর্ণালংকার ও গৃহস্থালির মূল্যবান মালামাল সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
 

শুক্রবার (৩ জুলাই) চাটখিল থানা পুলিশের কাছে দেওয়া এক অভিযোগপত্রের সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য জানা যায়। এর আগে গত ২৮ জুন পলাতক ওই নারীর মা মোসা. নাজমা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে এই অভিযোগ দায়ের করেন।
 

অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা নিশাত আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। স্বামী প্রবাসে থাকায় তিন সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন তিনি।
 

এরই মধ্যে চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেনের সঙ্গে নিশাতের গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্ত রিয়াজের বাড়ি পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামে।
 

গত ২৭ জুন দুপুরে রিয়াজের হাত ধরে ঘর ছাড়েন নিশাত। পালানোর সময় তিনি নিজের তিন সন্তানকে নানার বাড়িতেই ফেলে যান।
 

নিশাতের মা নাজমা আক্তার অভিযোগে উল্লেখ করেন, ঘর ছাড়ার সময় তার মেয়ে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন। এমনকি টিভি, হাঁড়ি-পাতিল, ফ্রিজের মাছ-মাংস এবং ২ লাখ টাকা মূল্যের একটি স্কুটিসহ যাবতীয় মালামালও সঙ্গে নিয়ে গেছেন তারা।
 

পরে পরিবারের সদস্যরা নিশাতের ঘর তল্লাশি করে একটি বিয়ের হলফনামা বা এফিডেভিট উদ্ধার করেন। নোয়াখালী নোটারি পাবলিকের কার্যালয় থেকে করা ওই হলফনামায় দেখা যায়, আগের কাবিননামা বাতিল করে গত ৪ মে তারা গোপনে বিয়ে করেছিলেন।
 

বিয়ের বিষয়টি গোপন রেখেই তারা পরিকল্পিতভাবে এসব অর্থ ও অলংকার হাতিয়ে নিয়েছেন বলে দাবি পরিবারের। এই ঘটনায় আইনি প্রতিকার চেয়ে নিশাত, প্রেমিক রিয়াজ এবং রিয়াজের বাবা-মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নাজমা আক্তার।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন