বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

কাঁধে ফগার মেশিন তুলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সেলিম

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১২:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১২:৩৭:৫৪ অপরাহ্ন
কাঁধে ফগার মেশিন তুলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সেলিম

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজে কাঁধে ফগার মেশিন তুলে নিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সুস্থ ও সুন্দর সমাজ গঠনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এই অভিযান অত্যন্ত সময়োপযোগী।’
 

এ সময় তিনি উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় এই কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি সাধারণ মানুষকে নিজেদের বাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখারও আহ্বান জানান এই সংসদ সদস্য।
 

ইউএনও কাজী আতিকুর রহমান তার বক্তব্যে বলেন, ‘রামগঞ্জকে একটি স্বাস্থ্যকর ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। মশার উপদ্রব কমাতে নিয়মিত ওষুধ ছিটানো ও বর্জ্য অপসারণ অব্যাহত থাকবে।’ তবে এই কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
 

উদ্বোধনী আলোচনা শেষে অতিথিরা ফগার মেশিন ও পরিচ্ছন্নতা কাজের সরঞ্জাম পরিদর্শন করেন। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু