বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

যুদ্ধের পর প্রথমবারের মতো জনসমক্ষে আইআরজিসির নতুন প্রধান

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১০:২১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১০:২১:৩৫ পূর্বাহ্ন
যুদ্ধের পর প্রথমবারের মতো জনসমক্ষে আইআরজিসির নতুন প্রধান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ভারপ্রাপ্ত কমান্ডার আহমেদ ওয়াহিদি। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রস্তুতির মধ্যেই তাকে একটি প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেছে।
 

শুক্রবার (৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি আলি হাশেম তেহরান থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।
 

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার দাফনকাজ সম্পন্ন করতে বর্তমানে দেশটিতে ব্যাপক প্রস্তুতি চলছে।
 

এই প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ তেহরানের ইমাম খামেনি হুসাইনিয়া সংলগ্ন মূল অনুষ্ঠানস্থলে তার কফিন নিয়ে আসা হয়। সেখানে ইরানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই পবিত্র কোম নগরীতে শেষ জানাজা এবং ৯ জুলাই দাফনের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
 

ইরানি কর্তৃপক্ষের ধারণা, ৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ছয় দিনব্যাপী এই শোকানুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে।
 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি সই হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের বিরোধ মেটাতে শুরু হওয়া এই শান্তি প্রক্রিয়ার মধ্যেই খামেনির বিশাল জানাজা ও দাফন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু