মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ১১:৫১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ১১:৫৬:৩১ পূর্বাহ্ন
হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফিরোজ সরকার, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই সবুজায়ন উদ্যোগের সূচনা করেছে।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাবিপ্রবি স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মূলত এই আয়োজন করা হয়েছে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির।
 

এছাড়া বৃক্ষরোপণ উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানসহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন।
 

অধ্যাপক ড. মো. মহিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ ও কৃষির গুরুত্ব অনুধাবন করে জিয়াউর রহমান খাল খনন ও বৃক্ষরোপণের মতো যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। তাঁর সেই আদর্শকে ধারণ করে একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়াই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
 

আয়োজকরা জানান, মাসব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পাশাপাশি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চলবে বৃক্ষরোপণ।
 

পরিবেশ বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করার এই উদ্যোগের অংশ হিসেবে উদ্বোধনী দিনেই শিশুদের হাতে তুলে দেওয়া হয় প্রায় ৫০০ গাছের চারা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু