বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

পাহাড়ে ফলের সমাহার: মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ১১:০২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ১১:০৪:২৯ পূর্বাহ্ন
পাহাড়ে ফলের সমাহার: মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: "করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০.৩০ টায় মহালছড়ি উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী। 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ  মনিরুজ্জামান  সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি, ডাঃ সুপর্ণা দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দীপক সেন, সভাপতি, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,  জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণের মাধ্যমে সারা বছর ফলের প্রাপ্যতা নিশ্চিত করতে সবাইকে ফল চাষে আরও আগ্রহী হতে হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ফল চাষে এগিয়ে আসার আহ্বান জানান।

মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, উন্নত জাতের ফলের চারা, কৃষি প্রযুক্তি এবং ফল সংরক্ষণ বিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের জন্য ফল চাষ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক