মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

জুলাই অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবের ফাঁসির রায়

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০১:০৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০১:০৩:৫৭ অপরাহ্ন
জুলাই অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবের ফাঁসির রায়

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি এবং শিশুসহ কয়েকজনকে হতাহতের দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের আলোচিত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।
 

রোববার (২৮ জুন) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
 

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন— ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। উল্লেখ্য, সাবেক কমিশনার হাবিবুর রহমান এর আগে চানখাঁরপুল এলাকার একটি হত্যা মামলাতেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন।
 

একই রায়ে রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ওই থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
 

রায় ঘোষণার সময় মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে হাজির করা হয়। সর্বোচ্চ সাজাপ্রাপ্ত সাবেক তিন শীর্ষ কর্মকর্তাসহ দণ্ডপ্রাপ্ত বাকি চার আসামি এখনও পলাতক রয়েছেন।
 

প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। রায়ের শুরুতে আসামিদের অপরাধের বিবরণ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও এক বিচারক, এরপর মূল সাজা ঘোষণা করেন বিচারপতি শফিউল আলম মাহমুদ।
 

আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা-বনশ্রী এলাকায় মানবতাবিরোধী তিনটি নির্মম অপরাধ সংঘটিত হয়। ওইদিন বনশ্রীতে মো. নাদিম হোসেন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
 

একই দিনে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে প্রাণভয়ে ঝুলে থাকা আমির হোসেন নামের এক তরুণকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি গুরুতর আহত হন।
 

এ ছাড়া ওইদিন বিকেলে একই এলাকায় ৭ বছর বয়সী শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে একটি বুলেট চলে যায়। একই গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান শিশুটির দাদি মায়া ইসলাম।
 

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এই মামলার যুক্তিতর্ক শেষ হয়। এরপর কয়েক দফা তারিখ পরিবর্তনের পর আজ চূড়ান্ত রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু