মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রথমবারের মতো গ্রুপে তৃতীয় হয়েও নকআউটে ৮ দল, ভাগ্য খুলল যাদের

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১২:৩৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১২:৩৪:১২ অপরাহ্ন
প্রথমবারের মতো গ্রুপে তৃতীয় হয়েও নকআউটে ৮ দল, ভাগ্য খুলল যাদের

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্বে তৃতীয় হয়েও নকআউট পর্ব বা শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আটটি দল। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের আসরে নতুন নিয়মের সুবাদেই এই দারুণ সুযোগ পেয়েছে তারা।
 

রোববার (২৮ জুন) ফিফার আনুষ্ঠানিক নিয়ম এবং ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে নকআউট নিশ্চিত করা এই আটটি দলের তালিকা জানা গেছে।
 

এবারের বিশ্বকাপে মোট ১২টি গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে সেরা আটটি দল নকআউটে যাওয়ার সুযোগ পেয়েছে। ফলে গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোকে নিজেদের গ্রুপের বদলে অন্য গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে।
 

যেভাবে নির্ধারিত হলো এই আট দল 

সেরা তৃতীয় দল বাছাইয়ের ক্ষেত্রে ফিফা নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুসরণ করেছে। প্রথমেই দেখা হয়েছে তিনটি গ্রুপ ম্যাচে দলগুলোর অর্জিত মোট পয়েন্ট।
 

পয়েন্ট সমান হলে বিবেচনা করা হয়েছে তিন ম্যাচের মোট গোল ব্যবধান। সেখানেও সমতা থাকলে তিন ম্যাচে করা মোট গোল সংখ্যা হিসাব করা হয়েছে।
 

এরপরও যদি দলগুলোকে আলাদা করা না যায়, তবে ফেয়ার প্লে বা শৃঙ্খলাজনিত রেকর্ড দেখা হয়েছে। অর্থাৎ, গ্রুপ পর্বে দলগুলোর পাওয়া হলুদ ও লাল কার্ডের সংখ্যার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

সবশেষ মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফা বিশ্ব র‍্যাংকিং। উপরের সব সূচকে সমতা থাকলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলই শেষ ৩২-এর টিকিট পেয়েছে।
 

যে আট দল উঠল নকআউটে 

সব সমীকরণ মিলিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে সুইডেন, ডিআর কঙ্গো, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, প্যারাগুয়ে এবং সেনেগাল।
 

অন্যদিকে, তৃতীয় হয়েও সমীকরণের মারপ্যাঁচে কপাল পুড়েছে চার দলের। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে শক্তিশালী উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও ইরানকে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি

ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি