বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

নকআউটের খুব কাছে গিয়েও ইরানের হৃদয়ভাঙা বিদায়

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১২:২৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১২:২৯:১৬ অপরাহ্ন
নকআউটের খুব কাছে গিয়েও ইরানের হৃদয়ভাঙা বিদায়

বিশ্বকাপের নকআউট পর্বে খেলার স্বপ্ন একদম কাছে এসেও ভেঙে গেল ইরানের। ইনজুরি সময়ের নাটকীয়তা আর ভিএআরের সিদ্ধান্তে কপাল পুড়েছে এশিয়ার এই দলটির। ফলে আক্ষেপ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের।
 

রোববার (২৮ জুন) ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা যায়, মাত্র দুই দিনের ব্যবধানে দুবার শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গের তেতো স্বাদ নিয়ে ২০২৬ বিশ্বকাপ শেষ করতে হয়েছে ইরানকে।
 

‘জি’ গ্রুপে নিজেদের তিনটি ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট পেয়েছিল ইরান। তবে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার জন্য এই সমীকরণ যথেষ্ট ছিল না।
 

এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে গেছে মিশর।
 

তবে ইরানের সবচেয়ে বড় আক্ষেপের জন্ম দিয়েছে নিজেদের শেষ ম্যাচটি। মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র থাকা অবস্থায় যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বল জালে পাঠিয়েছিল তারা।
 

মাঠে উল্লাসের জোয়ার উঠলেও ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তি গোলটি অফসাইড হিসেবে বাতিল করে। গোলটি বৈধ হলে সেদিনই নকআউটের টিকিট নিশ্চিত হতো ইরানের।
 

সেই জয়ে তিন পয়েন্ট না পাওয়ায় সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার জন্য ‘জে’ গ্রুপের আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয় তাদের। সমীকরণ ছিল, ড্র ছাড়া ওই ম্যাচের যে কোনো ফল হলেই পরের রাউন্ডে যাবে ইরান।
 

নির্ধারিত সময় শেষে ওই ম্যাচের স্কোরলাইন ছিল ২-২। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলজেরিয়া গোল করলে আবারও আশায় বুক বাঁধে ইরান শিবির।
 

কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিট পেরোতেই অস্ট্রিয়া সমতাসূচক গোল করে বসে।
 

ম্যাচটি ৩-৩ গোলের ড্রয়ে শেষ হওয়ায় অস্ট্রিয়া ও আলজেরিয়া দুই দলই নকআউটে উঠে যায়। আর রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইরান।
 

দুর্দান্ত খেলেও কেবল ভাগ্যের ফেরে এমন হৃদয়বিদারক বিদায় নিতে হলো দলটিকে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু