মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালে ছাড় নেই, আটকের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৯:৫১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৯:৫১:২২ পূর্বাহ্ন
প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালে ছাড় নেই, আটকের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব বা অপপ্রচার চালালে তাৎক্ষণিক আটকের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর বার্তা দেন।
 

শুক্রবার (২৬ জুন) বিকেলে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
 

শিক্ষামন্ত্রী জানান, সাইবার আইন না থাকার কারণে এর আগে ভিত্তিহীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এবার প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
 

বক্তব্যে তিনি বলেন, ‘এবার কেউ যদি প্রশ্নপত্র নিয়ে বিরূপ মন্তব্য করেন, সাথে সাথে তাকে পুলিশ আটকাবে। এরপর প্রমাণ করতে হবে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না।’
 

বিষয়টি স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘পুলিশের এই দায়িত্ব রয়েছে। গণমাধ্যমে কেউ প্রশ্ন ফাঁসের কথা বললে, তাকে কাস্টডিতে নিয়ে যাচাই-বাছাই করা হবে। এটা সাংবিধানিক অধিকার।’
 

মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার কোনো অপচেষ্টা সরকার মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। নিছক কিছু ভাইরাল করার উদ্দেশ্যে এমন অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।
 

এর আগে, সভার শুরুতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফলের বিষয়ে সংশ্লিষ্ট অধ্যক্ষদের মতামত শোনেন তিনি।
 

এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ। এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু