বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

সুন্দরবনে 'দুলাভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ২

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৬:১৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৬:১৬:৪৪ অপরাহ্ন
সুন্দরবনে 'দুলাভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ২

সুন্দরবনে বনদস্যু ‘দুলাভাই বাহিনীর’ সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। খুলনার কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনের গহিনে হওয়া এই বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
 

শুক্রবার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাগুলির এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতের কোনো একসময় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
 

নিহত ওই ব্যক্তির নাম সওকত সরদার (৬০)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মৃত এজাহার আলীর ছেলে।
 

এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একই এলাকার রবিউল ইসলাম ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার আটালি বাগালি গ্রামের ইসরাফিল হাওলাদার (২৭)।
 

কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, ভোরে কোস্ট গার্ডের সদস্যরা দুজনকে হাসপাতালে আনলে সওকতকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুলিবিদ্ধ রবিউলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 

তিনি আরও জানান, পরে দুপুরে পুলিশ সদস্যরা ইসরাফিল নামের আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার আঙুল ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের ভেতরে টহল দেওয়ার সময় ডাকাতদল অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন।
 

এদিকে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পলাতক ডাকাতদের ধরতে সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান এখনও চলছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক চলাচলের অনুরোধ জানিয়েছে বাহিনীটি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক