মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা গচ্চা, হতাশায় প্রবাসীর আত্মহনন

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৭:২৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৭:৩৭:৩০ অপরাহ্ন
অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা গচ্চা, হতাশায় প্রবাসীর আত্মহনন
অনলাইন জুয়ায় বিপুল অঙ্কের টাকা হারিয়ে চরম বিষণ্ণতায় ভুগে মেরাজুল ইসলাম নামের এক প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নে।
 
​বুধবার (২৪ জুন) স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের নিজ গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়।
 
​নিহত মেরাজুল ইসলাম (৪৪) আসাদপুর এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
​স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপে আসক্ত হয়ে পড়েন ওই প্রবাসী। মাত্র ১৫ দিনের ব্যবধানে তিনি জুয়া খেলে প্রায় ২২ লাখ টাকা খুইয়ে ফেলেন।
 
​বিপুল এই আর্থিক ক্ষতির ধাক্কা সইতে না পেরে চরম মানসিক চাপে পড়েন মেরাজুল। সেই যন্ত্রণা থেকেই তিনি বিষাক্ত কীটনাশক (কেরির বড়ি) পান করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
 
​এ বিষয়ে আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল পাঠান জানান, অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে শোক সইতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে তিনি লোকমুখে শুনেছেন। তবে বিষয়টির সত্যতা তিনি পুরোপুরি নিশ্চিত করতে পারেননি।
 
​অন্যদিকে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, পরিবারের দেওয়া তথ্যমতে— নিহত মেরাজুল ও তাঁর এক ছেলে প্রবাসে থাকতেন। দেশে ফেরার পর তারা চরম আর্থিক সংকটে পড়েন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
​তবে অনলাইন জুয়ায় ওই প্রবাসীর সম্পৃক্ত থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচিত হচ্ছে বলে স্বীকার করেন পুলিশের এই কর্মকর্তা।
 
​এদিকে, এই ঘটনার পর এলাকার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনলাইন জুয়ার অ্যাপগুলোর বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু