বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৫:৫৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৫:৫৬:২৩ অপরাহ্ন
এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
আসন্ন এইচএসসি পরীক্ষায় কোনো পরীক্ষার্থীর কাছে বা কেন্দ্রে নকল পাওয়া গেলে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর একটি মতবিনিময় সভায় তিনি এই সতর্কবার্তা দেন।
 
​বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
 
​ঢাকা, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
 
​বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষা কেন্দ্রে আগের মতো সরাসরি নকল করার প্রবণতা দেখা যায় না। তবে প্রযুক্তির ব্যবহারসহ নকল করার ধরনে এখন ব্যাপক পরিবর্তন এসেছে।
 
​তিনি জানান, জালিয়াতির এই নতুন ধরনগুলো মোকাবিলা করতেই পুরোনো পরীক্ষা আইনটি পরিবর্তন করা হয়েছে। বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে এই আইন সংশোধন করা হয়েছে বলে নিশ্চিত করেন মন্ত্রী।
 
​পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, প্রশ্নফাঁস বা নকলের মতো অপরাধে এখন থেকে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
 
​মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক