মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

প্রবাসীদের জন্য সুখবর: দেশে ‘টাকা হিসাব’ খোলার সুযোগ, মুনাফাসহ নেওয়া যাবে বিদেশে

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৫:১১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৫:১১:৩৬ অপরাহ্ন
প্রবাসীদের জন্য সুখবর: দেশে ‘টাকা হিসাব’ খোলার সুযোগ, মুনাফাসহ নেওয়া যাবে বিদেশে
প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশে নতুন ধরনের একটি ব্যাংক হিসাব খোলার অনুমোদন দেওয়া হয়েছে। ‘রূপান্তরযোগ্য টাকা হিসাব’ বা কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট নামের এই হিসাবে জমানো অর্থ যেকোনো সময় মুনাফাসহ নিজ গন্তব্যে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা।
 
​মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের (এফইপিডি-১) পরিচালক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
​কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈধ পথে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়ানো এবং প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণও এর অন্যতম লক্ষ্য।
 
​নতুন নিয়মানুযায়ী, ব্যাংকিং চ্যানেলে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে নতুন এই হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। গ্রাহকরা নিজেদের সুবিধামতো সঞ্চয়ী (সেভিংস), চলতি (কারেন্ট) বা স্থায়ী (ফিক্সড ডিপোজিট) হিসাব হিসেবে এটি পরিচালনা করতে পারবেন।
 
​এই অ্যাকাউন্টে প্রবাসীদের রেমিট্যান্সের পাশাপাশি অনুমোদিত বিনিয়োগের আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত আসা অর্থ ও অন্যান্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ জমা রাখা যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই হিসাবে জমানো মূল অর্থ এবং অর্জিত মুনাফা বা সুদ কোনো ধরনের বাধা ছাড়াই বিদেশে নেওয়া যাবে।
 
​এছাড়া স্থানীয় পর্যায়েও এই অর্থ ব্যবহারের ব্যাপক সুযোগ রাখা হয়েছে। প্রবাসীরা চাইলে এই হিসাব থেকে দেশের অভ্যন্তরীণ খরচ মেটানো, সরাসরি বিদেশি বিনিয়োগ কিংবা শেয়ারবাজারে পোর্টফোলিও বিনিয়োগ করতে পারবেন।
 
​বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এই হিসাবে থাকা তহবিল ব্যবহার করে দেশের বিশেষায়িত অঞ্চলের (যেমন- ইপিজেড, বেজা) ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্থানীয় মুদ্রায় ঋণ দেওয়া যাবে। তবে এই ঋণ কেবল কর্মীদের বেতন-ভাতা ও ইউটিলিটি বিল পরিশোধে ব্যবহার করা যাবে, যা ওই প্রতিষ্ঠানের রপ্তানি আয় থেকে শোধ করতে হবে।
 
​পাশাপাশি, ব্যাংকের স্থানীয় শাখার মাধ্যমে এই হিসাবের বিপরীতে প্রবাসীরা বা তাঁদের মনোনীত ব্যক্তিরা ব্যক্তিগত ও ব্যবসায়িক ঋণ নিতে পারবেন। তবে কৃষি, বনায়ন ও আবাসন খাতে এই অর্থ বিনিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
 
​প্রবাসী গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকগুলোকে দ্রুত অনলাইন প্ল্যাটফর্ম ও ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এসব হিসাব পরিচালনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল/সিএফটি) এবং গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে বলে সার্কুলারে স্পষ্ট করা হয়েছে।প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশে নতুন ধরনের একটি ব্যাংক হিসাব খোলার অনুমোদন দেওয়া হয়েছে। ‘রূপান্তরযোগ্য টাকা হিসাব’ বা কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট নামের এই হিসাবে জমানো অর্থ যেকোনো সময় মুনাফাসহ নিজ গন্তব্যে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা।
 
​মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের (এফইপিডি-১) পরিচালক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
​কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈধ পথে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়ানো এবং প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণও এর অন্যতম লক্ষ্য।
 
​নতুন নিয়মানুযায়ী, ব্যাংকিং চ্যানেলে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে নতুন এই হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। গ্রাহকরা নিজেদের সুবিধামতো সঞ্চয়ী (সেভিংস), চলতি (কারেন্ট) বা স্থায়ী (ফিক্সড ডিপোজিট) হিসাব হিসেবে এটি পরিচালনা করতে পারবেন।
 
​এই অ্যাকাউন্টে প্রবাসীদের রেমিট্যান্সের পাশাপাশি অনুমোদিত বিনিয়োগের আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত আসা অর্থ ও অন্যান্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ জমা রাখা যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই হিসাবে জমানো মূল অর্থ এবং অর্জিত মুনাফা বা সুদ কোনো ধরনের বাধা ছাড়াই বিদেশে নেওয়া যাবে।
​এছাড়া স্থানীয় পর্যায়েও এই অর্থ ব্যবহারের ব্যাপক সুযোগ রাখা হয়েছে। প্রবাসীরা চাইলে এই হিসাব থেকে দেশের অভ্যন্তরীণ খরচ মেটানো, সরাসরি বিদেশি বিনিয়োগ কিংবা শেয়ারবাজারে পোর্টফোলিও বিনিয়োগ করতে পারবেন।
 
​বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এই হিসাবে থাকা তহবিল ব্যবহার করে দেশের বিশেষায়িত অঞ্চলের (যেমন- ইপিজেড, বেজা) ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্থানীয় মুদ্রায় ঋণ দেওয়া যাবে। তবে এই ঋণ কেবল কর্মীদের বেতন-ভাতা ও ইউটিলিটি বিল পরিশোধে ব্যবহার করা যাবে, যা ওই প্রতিষ্ঠানের রপ্তানি আয় থেকে শোধ করতে হবে।
 
​পাশাপাশি, ব্যাংকের স্থানীয় শাখার মাধ্যমে এই হিসাবের বিপরীতে প্রবাসীরা বা তাঁদের মনোনীত ব্যক্তিরা ব্যক্তিগত ও ব্যবসায়িক ঋণ নিতে পারবেন। তবে কৃষি, বনায়ন ও আবাসন খাতে এই অর্থ বিনিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
 
​প্রবাসী গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকগুলোকে দ্রুত অনলাইন প্ল্যাটফর্ম ও ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এসব হিসাব পরিচালনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল/সিএফটি) এবং গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে বলে সার্কুলারে স্পষ্ট করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু