বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

নারী-শিশুদের ঢাল করে বিএসএফের ‘পুশইন’ কৌশল, ব্যর্থ করল বিজিবি

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৪:২৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৪:২৪:২৫ অপরাহ্ন
নারী-শিশুদের ঢাল করে বিএসএফের ‘পুশইন’ কৌশল, ব্যর্থ করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়ার বা ‘পুশইন’ চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে তারা।
 
​বুধবার (২৪ জুন) বিজিবি ও স্থানীয় বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যে জানা যায়, গত ১৬ দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অন্তত চার দফায় এই অনুপ্রবেশের অপচেষ্টা চালানো হয়েছে।
 
​অনুপ্রবেশ সফল করতে বিএসএফ নানা রকম কৌশল অবলম্বন করছে। বিশেষ করে নজরদারি এড়াতে গভীর রাত, ভোরবেলা কিংবা বৈরী আবহাওয়াকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে।
 
​স্থলপথে কড়া পাহারার কারণে রুট পরিবর্তন করে নদীপথকেও বেছে নিচ্ছে বিএসএফ। অর্থের বিনিময়ে স্থানীয় কিছু অসাধু মাঝি ও দালালের সহায়তায় রোকনপুর নদী সীমান্ত দিয়ে নৌকায় করে মানুষ পাঠানোর অপচেষ্টা চালানো হয়।
 
​বিজিবির কঠোর অবস্থান শিথিল করতে বিএসএফের আরেকটি বড় কৌশল হলো অনুপ্রবেশকারীদের দলে নারী ও শিশুদের আধিক্য রাখা। মূলত বাংলাদেশের ওপর একধরনের মানবিক চাপ তৈরি করতেই এই ফাঁদ পাতা হয়।
 
​এমনকি শূন্যরেখায় বাধা পেয়ে বিএসএফ বিভিন্ন পোস্টে সদস্য সংখ্যা বাড়িয়ে শক্তি প্রদর্শনেরও চেষ্টা করেছে। তবে বিজিবি ও স্থানীয়দের অনড় অবস্থানের কারণে তাদের এসব মনস্তাত্ত্বিক কৌশল হালে পানি পায়নি।
 
​ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ জুন ভোররাতে ঝড়-বৃষ্টির মধ্যে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করা হয়। শূন্যরেখায় দীর্ঘক্ষণ আটকে থাকার পর বিজিবি ও জনতার বাধায় পরদিন তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।
 
​একইভাবে ১২ জুন রাতে রোকনপুর নদীপথে ১৫ জন এবং ১৫ জুন রাতে নৌকাযোগে এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় রক্ষীরা। সবশেষ গত ২০ জুন ভোরে শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে লাঠিসোঁটা হাতে রুখে দাঁড়ায় গ্রামবাসী।
 
​এদিকে, ১৫ জুনের অনুপ্রবেশের ঘটনায় সহায়তার অভিযোগে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে স্থানীয় চার দালালসহ সাতজনকে আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
​সার্বিক বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত দিয়ে কোনোভাবেই পুশইন হতে দেওয়া হবে না। বিএসএফের যেকোনো কৌশল নস্যাৎ করতে বিজিবি পেশাদারত্বের সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে।
 
​অন্যদিকে, ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, তাদের আওতাধীন এলাকায় তিনবার পুশইনের চেষ্টা চালানো হয়। তবে বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফের প্রতিটি চেষ্টাই সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক