মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ‘আয়নাঘরে’ ইলেকট্রিক শক দেওয়ার দাবি এমপির

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:২৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:২৭:১৩ অপরাহ্ন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ‘আয়নাঘরে’ ইলেকট্রিক শক দেওয়ার দাবি এমপির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আলোচিত ‘আয়নাঘরে’ ইলেকট্রিক শক দেওয়ার দাবি তুলেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি জানান।
 

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য জানান, বৈষম্যবিরোধী ওই আন্দোলনে তার নির্বাচনী এলাকা ফেনীর ১১ জন প্রাণ হারিয়েছেন। এমপি নির্বাচিত হওয়ার পর নিহতদের স্বজনরা তার সঙ্গে দেখা করে পুলিশ প্রশাসন ও আদালতের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
 

স্বজনদের অভিযোগ ও আক্ষেপের কথা সংসদে তুলে ধরে রেহানা আক্তার বলেন, নিহতদের পরিবার তার কাছে কোনো সাহায্য চায়নি, শুধু সন্তান হত্যার সুষ্ঠু বিচার চেয়েছে। তিনি যেন সংসদে দাঁড়িয়ে এই হত্যার বিচারের দাবিটি জোরালোভাবে তুলে ধরেন, সেই অনুরোধই করেছেন তারা।
 

এরপরই গুম ও নির্যাতনের জন্য আলোচিত ‘আয়নাঘর’ প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নারী সংসদ সদস্য। তিনি বলেন, কিছুদিন আগে তিনি একটি আয়নাঘর দেখেছেন, যেখানে একটি বিশেষ চেয়ার রয়েছে। ওই চেয়ারে বসিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ইলেকট্রিক শক দেওয়া হতো।
 

বক্তব্যের এ পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময় শেষ হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে বলেন। পরে এমপির বিশেষ অনুরোধে স্পিকার তাকে আরও দুই মিনিট সময় বাড়িয়ে দেন।
 

অতিরিক্ত ওই সময়ে বক্তব্য শেষ করতে গিয়ে রেহানা আক্তার রানু বলেন, যে চেয়ারে বসিয়ে বিরোধী দলের নেতাদের নির্মম নির্যাতন করা হতো, তার দাবি হলো— শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে বা শুইয়ে একইভাবে ইলেকট্রিক শক দিতে হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু