শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

বাংলাদেশের শিক্ষার্থীদের এক হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৫:৫৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৫:৫৯:৫৪ অপরাহ্ন
বাংলাদেশের শিক্ষার্থীদের এক হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিশ্বকাপ ফুটবলের ডামাডোলের মাঝেই বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের জন্য এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। ক্রীড়া ও শারীরিক শিক্ষার প্রসারে বিখ্যাত শিয়ালকোটে তৈরি এসব উচ্চমানের ফুটবল দেশের বিভিন্ন সরকারি স্কুলে বিতরণ করা হবে।
 

রোববার (২১ জুন) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এক সৌজন্য সাক্ষাতে এই উপহার হস্তান্তর করা হয়। পরে পাকিস্তান হাইকমিশনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

বিবৃতিতে জানানো হয়, উপহার হিসেবে দেওয়া এই এক হাজার ফুটবল এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুতই এসব বল সারা দেশের সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
 

সাক্ষাৎকালে দুই দেশের শিক্ষা ও যুব উন্নয়নের প্রসারে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ গঠন নিয়ে আলোচনা হয়। এছাড়া কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বা অ্যাক্রিডিটেশন নিয়েও বিস্তারিত কথা বলেন তারা।
 

হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ বাংলাদেশের তরুণদের শারীরিক ফিটনেস চর্চার পাশাপাশি ফুটবলের প্রতি তাদের আগ্রহ আরও বাড়াতে সাহায্য করবে।
 

আলোচনায় বিশ্বব্যাপী ফুটবল উৎপাদনে পাকিস্তানের শিয়ালকোটের সুনামের বিষয়টিও উঠে আসে। হাইকমিশনার জানান, ২০১৪ সালের ‘ব্রাজুকা’ থেকে শুরু করে চলমান ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ তৈরি করেছে শিয়ালকোটের ‘ফরোয়ার্ড স্পোর্টস’।
 

পাকিস্তানের এমন সৌজন্যমূলক উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেই সঙ্গে আগামীতে দুই দেশের মধ্যে আলোচিত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির আশ্বাস দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি