মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

চুয়েটের আবাসিক হলে খসে পড়ল চলন্ত সিলিং ফ্যানo

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০১:১৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০১:১৭:০২ অপরাহ্ন
চুয়েটের আবাসিক হলে খসে পড়ল চলন্ত সিলিং ফ্যানo

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি আবাসিক হলের কক্ষে চলন্ত অবস্থায় হঠাৎ একটি সিলিং ফ্যান খসে পড়েছে। এ সময় কক্ষটিতে শিক্ষার্থীরা পড়াশোনা করছিলেন। তবে ফ্যানটি মেঝেতে পড়ায় কেউ হতাহত হননি।
 

শনিবার (২১ জুন) দুপুরে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলের ডি-৩০০ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে বলে হলের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন।
 

হঠাৎ চলন্ত ফ্যান খসে পড়ার এই ঘটনায় ওই কক্ষে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

ওই কক্ষে থাকা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোরশেদ এলাহী পুরো ঘটনার বর্ণনা দেন।
 

তিনি বলেন, 'গণরুমে পর্যাপ্ত ফ্যান থাকলেও বেশিরভাগই নষ্ট বা অত্যন্ত ধীরগতির। তাই বাধ্য হয়ে আমাদের ব্যক্তিগত ফ্যান ব্যবহার করতে হয়। হলের পুরোনো ফ্যানগুলো দেখলেই মনে হতো যেকোনো সময় খসে পড়তে পারে, আজ সেটাই ঘটল।'
 

মোরশেদ এলাহী আরও জানান, ফ্যানটি ছিটকে যেভাবে নিচে পড়েছে, একটু এদিক-ওদিক হলেই কারও মাথায় গুরুতর আঘাত লাগতে পারত।
 

শিক্ষার্থীদের অভিযোগ, হলের ঝুঁকিপূর্ণ ফ্যানগুলোর বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিছু সমস্যার সমাধান হলেও অনেক ফ্যান এখনও বিপৎজনক অবস্থায় রয়ে গেছে।
 

এ ঘটনার পর দ্রুত হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুরোনো ও ঝুঁকিপূর্ণ সব সিলিং ফ্যান পরিবর্তনের জোর দাবি জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু