শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

গাইবান্ধায় শিবির নেতা খুন, যুবদল নেতা বহিষ্কার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০১:১৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০১:১৪:৫২ অপরাহ্ন
গাইবান্ধায় শিবির নেতা খুন, যুবদল নেতা বহিষ্কার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এই নির্মম হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত ওই যুবদল নেতাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে সংগঠনটি।
 

রোববার (২১ জুন) রাতে গাইবান্ধা জেলা যুবদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে একই দিন বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে হত্যাকাণ্ডের ওই ঘটনা ঘটে।
 

নিহত ওই ছাত্রশিবির নেতার নাম সাইফুল্লাহ্ বারী। অন্যদিকে, অভিযুক্ত মোখলেছুর রহমান মুকুল সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
 

জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর নির্দেশনায় ওই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী গুরুতর অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মুকুলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত এই নেতার কোনো ব্যক্তিগত অপকর্মের দায়ভার সংগঠন নেবে না। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এই দ্বন্দ্বের জেরে বিকেলে বোনারপাড়া চৌরাস্তায় মুকুলের ছুরিকাঘাতে খুন হন শিবির নেতা সাইফুল্লাহ।
 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব থেকেই এই খুনের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি