শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও কাতার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:২০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:২০:৩৯ অপরাহ্ন
অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও কাতার

কয়েক ঘণ্টার তীব্র হামলা ও পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে।
 

শুক্রবার (১৯ জুন) একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স। এদিন স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
 

হিজবুল্লাহর দুটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে, যুদ্ধবিরতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা নিজেদের পক্ষ থেকে তা কার্যকর করেছে।
 

এর আগে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি বিমান হামলায় দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে অন্তত ২১ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।
 

অন্যদিকে, লেবাননে নিজেদের চার সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এ ছাড়া তাদের আরও পাঁচ সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
 

হিজবুল্লাহ বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবেই এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে আইডিএফ।
 

উল্লেখ্য, দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত অবসানের লক্ষ্যে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেখানে লেবাননসহ সব রণাঙ্গনে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছিল।
 

তবে ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় ওয়াশিংটন-তেহরান চুক্তি হুমকির মুখে পড়ে। সংঘাত তীব্র হওয়ায় সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনাও বাতিল করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা