শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

প্রবাসীদের জন্য কাতারের কড়া নিয়ম, আকামা বাতিলের পর থাকার সময় কমল

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৯:৩৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৯:৩৭:৩১ পূর্বাহ্ন
প্রবাসীদের জন্য কাতারের কড়া নিয়ম, আকামা বাতিলের পর থাকার সময় কমল

কাতারপ্রবাসী ও দেশটিতে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের জন্য রেসিডেন্সি এবং ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়মে রেসিডেন্সি পারমিট বা আকামা বাতিলের পর প্রবাসীদের দেশটিতে বৈধভাবে অবস্থানের সময়সীমা বা গ্রেস পিরিয়ড অর্ধেকেরও বেশি কমিয়ে আনা হয়েছে।
 

বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে কাতারের নতুন এই নির্দেশনার বিস্তারিত তথ্য জানানো হয়। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক এক ওয়েবিনারে এই কড়াকড়ির ঘোষণা দেওয়া হয়।
 

ওয়েবিনারে এয়ারপোর্ট পাসপোর্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদ জানান, আগে আকামা বাতিলের পর প্রবাসীরা ৩০ দিন পর্যন্ত কাতারে অবস্থানের সুযোগ পেতেন। কিন্তু বর্তমানে সেটি কমিয়ে মাত্র ১৪ দিন অর্থাৎ দুই সপ্তাহ করা হয়েছে।
 

সংশোধিত এই নিয়ম অনুযায়ী, আকামা বাতিলের পর নির্ধারিত ১৪ দিনের মধ্যে কেউ কাতার ত্যাগ না করলে তাকে জরিমানার মুখে পড়তে হবে। অতিরিক্ত প্রতি দিনের জন্য ১০ কাতারি রিয়াল করে বিলম্ব ফি গুনতে হবে প্রবাসীদের।
 

প্রবাসীদের পাশাপাশি দর্শনার্থীদের জন্যও কড়া সতর্কবার্তা দিয়েছে কাতার প্রশাসন। পর্যটকদের তাদের পাসপোর্টে থাকা ভিসা স্ট্যাম্পের মেয়াদ এবং অবস্থানের নির্দিষ্ট সময়সীমা সতর্কতার সঙ্গে যাচাই করতে বলা হয়েছে।
 

ভিজিট ভিসার মেয়াদ পার হওয়ার পর কেউ যদি অবৈধভাবে দেশটিতে অবস্থান করেন, তবে তার জন্য শাস্তির বিধান আরও কঠোর। এ ক্ষেত্রে প্রতিদিনের জন্য ২০০ কাতারি রিয়াল হারে বড় অঙ্কের জরিমানা আদায় করা হবে।
 

যাতায়াতের সময় বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে প্রবাসীদের ‘মেট্রাশ’ (Metrash) মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কাতার ছাড়ার আগে এই অ্যাপের মাধ্যমে নিজের বর্তমান আইনি অবস্থা ও কোনো ট্রাফিক বা সরকারি জরিমানা বকেয়া আছে কি না, তা যাচাই করে আগেই পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
 

প্রবাসীরা চাইলে এই অ্যাপটি ব্যবহার করে সহজেই নতুন পাসপোর্টে নিজেদের আকামা স্থানান্তরের কাজও সারতে পারবেন। এছাড়া হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের দীর্ঘ লাইন এড়াতে সেখানকার ৭৬টি ই-গেট (E-gate) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
 

অন্যদিকে, কাতারে জন্ম নেওয়া নবজাতকদের আইনি প্রক্রিয়ার বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন ক্যাপ্টেন আলী আহমেদ। তিনি জানান, নবজাতকের জন্মের পর অবশ্যই পাসপোর্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
 

পরবর্তীতে নিজ দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। এরপর শিশুটিকে তার বাবার স্পনসরশিপের অধীনে কাতারের রেসিডেন্সি পারমিটের আওতাভুক্ত করা বাধ্যতামূলক।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা