বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা

দেশে বিনোদনের চরম সংকট, ষষ্ঠ মৌলিক চাহিদা করার দাবি আসিফের

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৫:৪৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৫:৪৬:১৬ অপরাহ্ন
দেশে বিনোদনের চরম সংকট, ষষ্ঠ মৌলিক চাহিদা করার দাবি আসিফের

জনবহুল বাংলাদেশে মানুষের মানসিক বিকাশ ও সুস্থ সমাজ গঠনে বিনোদনকে ‘ষষ্ঠ মৌলিক চাহিদা’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। একই সঙ্গে দেশের বর্তমান বিনোদন সংকট ও সাংস্কৃতিক অঙ্গনের নানা বাস্তবতা তুলে ধরেছেন তিনি।
 

মঙ্গলবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন বাংলা গানের এই যুবরাজ।
 

স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন, দেশে বর্তমানে মানুষের সুস্থ বিনোদনের চরম অভাব রয়েছে। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশের জন্য বিনোদনের কোনো বিকল্প নেই।
 

তিনি মনে করেন, বিনোদনের অভাবেই মানুষের মধ্যে হতাশা, জিঘাংসা ও হিংস্র মনোভাবের সৃষ্টি হচ্ছে। সারা বিশ্বেই মননশীলতার বিকাশে খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।
 

দেশের ব্যান্ড সংগীতের প্রসারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথাও স্ট্যাটাসে স্মরণ করেন এই গায়ক।
 

তিনি জানান, ১৯৭৯-৮০ সালের দিকে জিয়াউর রহমান চট্টগ্রামের মিউজিশিয়ানদের সঙ্গে বৈঠক করেছিলেন। দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি তিনি ওয়েস্টার্ন যন্ত্রপাতির চর্চায় জোর দেন এবং সেগুলোর আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছিলেন।
 

আসিফের মতে, শহীদ জিয়ার ওই যুগান্তকারী সিদ্ধান্তের ফলেই মূলত নব্বইয়ের দশকে দেশের ব্যান্ড সংগীতে বড় বিপ্লব আসে।
 

এবারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাদ্যযন্ত্রের ওপর আগে থেকে থাকা ৫ শতাংশ শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এমন সময়োপযোগী উদ্যোগের জন্য বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আসিফ।
 

তিনি আরও লেখেন, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মিউজিকের মতো ভৌতিক অবস্থা থেকে বাঁচতে দেশে ওয়েস্টার্ন যন্ত্রপাতির চর্চা খুবই প্রয়োজন। এটি আমাদের সংগীতের ভিত্তিকে আরও মজবুত করবে।
 

চলমান ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে এই শিল্পী জানান, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে ১৩টিই মুসলিম রাষ্ট্র। বিশ্বের প্রায় সব মুসলিম দেশেই সংগীত ও খেলাধুলাসহ সব ধরনের সাংস্কৃতিক চর্চা চলমান রয়েছে।
 

তাই পশ্চাৎপদতার দিকে না গিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসিফ। সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে বর্তমান সরকার একটি টেকসই সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 

তার এই সময়োপযোগী স্ট্যাটাসের সঙ্গে সহমত পোষণ করেছেন নেটিজেনদের অনেকেই। এমন গুরুত্বপূর্ণ বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরায় প্রিয় শিল্পীকে ধন্যবাদও জানিয়েছেন সাধারণ ভক্তরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের