শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ ব্রাজিল সমর্থক শবনম বুবলী

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:১৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:১৮:৫৯ পূর্বাহ্ন
মেসির হ্যাটট্রিকে মুগ্ধ ব্রাজিল সমর্থক শবনম বুবলী

বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। নিজে কট্টর ব্রাজিল সমর্থক হওয়া সত্ত্বেও আর্জেন্টাইন অধিনায়কের অতিমানবীয় খেলায় বিস্মিত হয়ে প্রশংসায় ভাসিয়েছেন এই ঢালিউড তারকা।
 

বুধবার (১৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিস্ময় প্রকাশ করে বুবলী এই বন্দনা করেন। ওই পোস্টে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’
 

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করেছে দলটি।
 

ম্যাচের ১৭, ৬০ এবং ৭৬ মিনিটে জাদুকরী বাঁ পায়ের নৈপুণ্যে দলের হয়ে তিনটি গোলই করেন মেসি। তার এই দুর্দান্ত হ্যাটট্রিক দেখেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি ঢালিউডের আলোচিত এই নায়িকা।
 

অথচ বুবলী বরাবরই ব্রাজিলের অন্ধ ভক্ত হিসেবে পরিচিত। মাত্র তিন দিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, হারুক বা জিতুক, তিনি সবসময় ‘সেলেসাও’দের পাশেই আছেন।
 

কিন্তু দলের চরম প্রতিদ্বন্দ্বী হলেও মেসির বাঁ পায়ের জাদু বুবলীকে মুগ্ধ করেছে। বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের পাশাপাশি তাই এই তারকার বন্দনায় মেতেছেন তিনিও।
 

উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ডও।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা