শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ষষ্ঠ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, ক্লোসেকে ছুঁয়ে ইতিহাস গড়লেন মেসি

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:১৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:১৫:৪২ পূর্বাহ্ন
ষষ্ঠ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, ক্লোসেকে ছুঁয়ে ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের মঞ্চে নিজের ২০০তম ম্যাচে জাদুকরী এক হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তাঁর এই অনন্য কীর্তিতে আলজেরিয়াকে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
 

বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকালে যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত এই ম্যাচে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারায় লিওনেল স্কালোনির দল। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
 

এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। ১৬ গোল নিয়ে তিনি এখন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসের পাশে অবস্থান করছেন।
 

আর মাত্র একটি গোল পেলেই বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন ৩৯ ছুঁইছুঁই এই মহাতারকা। এছাড়া ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে মাঠে নেমে আরও একটি বিরল রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
 

ম্যাচের শুরুতেই অবশ্য উত্তেজনার পারদ চড়েছিল। ৬ মিনিটে মেসির একটি এবং এর দুই মিনিট পর আলজেরিয়ার ফারেস চাইবির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
 

তবে ১৭ মিনিটে আর হতাশ হতে হয়নি আর্জেন্টিনাকে। রদ্রিগো দি পলের বাড়ানো বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।
 

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। পুরোটা সময় বলের দখল নিজেদের কাছে রেখে মাঝমাঠ দারুণভাবে নিয়ন্ত্রণ করেন এনজো ফের্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও দি পলরা।
 

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ম্যাক অ্যালিস্টারের নেওয়া দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান ঠিকমতো বিপদমুক্ত করতে ব্যর্থ হন। ফিরতি বলে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন মেসি।
 

ম্যাচের ৭৬ মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। সতীর্থ নিকোলাস গনসালেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
 

৮০ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নিয়ে নিকো পাজকে নামান কোচ স্কালোনি। মাঠ ছাড়ার সময় পুরো স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে এই কিংবদন্তিকে অভিবাদন জানান। বাকি সময়ে আলজেরিয়া আর ঘুরে দাঁড়াতে না পারায় ৩-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা