মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপজেলা পরিষদে এমপিদের অফিস: প্রতিটি উপজেলায় অর্থ বরাদ্দ দিল সরকার আলিবাবার বিনিয়োগ বন্ধের শঙ্কায় দারাজ কারওয়ান বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী: 'বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি' সরকারি বই বেচতে গিয়ে জনতার হাতে ধরা, গাড়ি রেখে পালালেন মাদ্রাসা সুপার রংপুরে আকাশী-সাদার উন্মাদনা: ‘ব্রাজিল সমর্থকরা এলে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করা হবে’ জেনেভায় সই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি, আয়োজক পাকিস্তান যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর খেলা শেষে ডালাসের গ্যালারি পরিষ্কার করলেন জাপানি দর্শকরা অক্সফোর্ডে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে কথা বললেন হাসনাত ও সাদিক আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড় প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা দুবাই পুলিশের হাতে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর: অবৈধদের বৈধ করার জোরালো দাবি প্রবাসীদের টিকটকে প্রেম: একসঙ্গে থাকার সিদ্ধান্তে কিশোরগঞ্জ থেকে সখিপুরে তরুণী ‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার রামিসা হত্যা: আসামিদের আপিল গ্রহণ, বিরতিহীন শুনানির আরজি রাষ্ট্রের বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার প্রতিশোধ নিতে প্রেমিকার বিয়ে ভাঙলেন যুবক, দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান

উপজেলা পরিষদে এমপিদের অফিস: প্রতিটি উপজেলায় অর্থ বরাদ্দ দিল সরকার

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৮:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৮:৪২:২৮ অপরাহ্ন
উপজেলা পরিষদে এমপিদের অফিস: প্রতিটি উপজেলায় অর্থ বরাদ্দ দিল সরকার
দেশের প্রতিটি উপজেলা পরিষদের ভেতরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি করে পরিদর্শন কক্ষ বা অফিস নির্মাণ করতে যাচ্ছে সরকার। এই কক্ষ নির্মাণকাজের জন্য এরই মধ্যে প্রতিটি উপজেলার অনুকূলে ছয় লাখ টাকা করে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
 
​মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের অষ্টম দিনে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
​সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, এমপিদের দাপ্তরিক যোগাযোগের সুবিধার্থে উপজেলা পরিষদের ভেতরে আলাদা কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।
 
​এই প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী জানান, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুবিধার্থে উপজেলা পরিষদের ভেতরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের জন্য ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
 
​এর আগে গত ৩১ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নিজ নিজ নির্বাচনী এলাকায় এমপিদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।
 
​পরবর্তীতে ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে নিশ্চিত করেছিলেন যে, এমপিদের জন্য উপজেলা পরিষদে বসার জায়গার ব্যবস্থা করছে সরকার।
 
​জানা যায়, ওই একই দিনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নিয়ে এর বদলে উপজেলা পর্যায়ে এমপিদের জন্য আলাদা অফিসের দাবি তুলেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোয় আপত্তি জামায়াত এমপির

সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোয় আপত্তি জামায়াত এমপির