শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

উপজেলা পরিষদে এমপিদের অফিস: প্রতিটি উপজেলায় অর্থ বরাদ্দ দিল সরকার

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৮:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৮:৪২:২৮ অপরাহ্ন
উপজেলা পরিষদে এমপিদের অফিস: প্রতিটি উপজেলায় অর্থ বরাদ্দ দিল সরকার
দেশের প্রতিটি উপজেলা পরিষদের ভেতরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি করে পরিদর্শন কক্ষ বা অফিস নির্মাণ করতে যাচ্ছে সরকার। এই কক্ষ নির্মাণকাজের জন্য এরই মধ্যে প্রতিটি উপজেলার অনুকূলে ছয় লাখ টাকা করে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
 
​মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের অষ্টম দিনে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
​সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, এমপিদের দাপ্তরিক যোগাযোগের সুবিধার্থে উপজেলা পরিষদের ভেতরে আলাদা কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।
 
​এই প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী জানান, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুবিধার্থে উপজেলা পরিষদের ভেতরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের জন্য ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
 
​এর আগে গত ৩১ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নিজ নিজ নির্বাচনী এলাকায় এমপিদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।
 
​পরবর্তীতে ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে নিশ্চিত করেছিলেন যে, এমপিদের জন্য উপজেলা পরিষদে বসার জায়গার ব্যবস্থা করছে সরকার।
 
​জানা যায়, ওই একই দিনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নিয়ে এর বদলে উপজেলা পর্যায়ে এমপিদের জন্য আলাদা অফিসের দাবি তুলেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন