শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোয় আপত্তি জামায়াত এমপির

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৮:৩৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৮:৩৭:৩৮ অপরাহ্ন
সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোয় আপত্তি জামায়াত এমপির
জাতীয় সংসদে প্রবেশের সময় স্পিকারের চেয়ারের দিকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতিতে ঘোর আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য মুজিবুর রহমান। এই প্রথাকে তিনি সম্পূর্ণভাবে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন।
 
​মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের চলতি অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই আপত্তি ও নিজের মতামত তুলে ধরেন।
​সাধারণত সংসদ অধিবেশন কক্ষে ঢোকার সময় স্পিকারের আসনের দিকে মাথা নত করে সম্মান জানানোর একটি দীর্ঘদিনের চল রয়েছে এমপিদের মধ্যে। তবে এর পাশাপাশি অনেকেই আবার দাঁড়িয়ে শুধু সালাম দিয়ে থাকেন।
 
​পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে মুজিবুর রহমান জানান, ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে কক্ষে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি উল্লেখ ছিল। তবে পরবর্তীতে নিয়মটিতে সংশোধনী আনা হয়।
 
​তিনি বলেন, ‘মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করাটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, যা একেবারে শিরকের পর্যায়ে চলে যায়। আর ঠিক এ কারণেই নিয়মটি বাদ দেওয়া হয়েছিল।’
​​​​
​সরাসরি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারকে সুন্দরভাবে সালাম বিনিময় করতে দেখা গেলেও, আগের সেই মাথা ঝোঁকানোর রীতি এখনো তাদের মাঝে রয়ে গেছে।
​কার্যপ্রণালি বিধি থেকে ‘শিরক’ উৎখাত করার যে নিয়ম তৈরি হয়েছে, তা সবারই মেনে চলা উচিত বলে মনে করেন তিনি। তাঁর মতে, এটি মেনে চললে সবার পুণ্য হবে এবং পরকালেও এর সুফল পাওয়া যাবে।
 
​এমপি মুজিবুর রহমানের এমন বক্তব্যের পর স্পিকার জানান, তিনি সংসদের কার্যপ্রণালি বিধি খতিয়ে দেখে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। তবে কীভাবে সম্মান জানানো হবে, সেটি একেকজনের একান্ত ব্যক্তিগত ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।
 
​স্পিকার আরও জানান, সারা বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টেই এমন রীতির প্রচলন রয়েছে। কেউ হয়তো সালাম দেন, কেউবা মাথা ঝোঁকান। এরপরও বিগত সংসদে এই বিধিটি বাতিল করা হয়েছিল কি না, তা যাচাই করে দেখার আশ্বাস দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন