শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস

কারওয়ান বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী: 'বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি'

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৮:৪৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৮:৪৫:০৫ অপরাহ্ন
কারওয়ান বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী: 'বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি'

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক এক পরিদর্শনে গিয়ে তিনি এই দাবি করেন।
 

সোমবার (১৫ জুন) দুপুরে বাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী এই কথা জানান।
 

পরিদর্শনকালে তিনি কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে পণ্য সরবরাহ এবং বেচাকেনা নিয়ে বিস্তারিত কথা বলেন। একইসঙ্গে বাজারে আসা সাধারণ ক্রেতাদের অভাব-অভিযোগ ও মতামতও শোনেন তিনি।
 

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরা সার্বিক বাজার পরিস্থিতি জানার চেষ্টা করেছি। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে।’
 

তিনি জানান, সরকারের ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জনবান্ধব বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে কর ছাড় দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির চাপ সামলাতে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে।
 

পাট প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পরপরই বাজারে মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখা যেত, এবার তা ঘটেনি। মূলত জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।’
 

বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত তদারকির ফলেই বাজারে এই স্বাভাবিক পরিস্থিতি বজায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
 

পাশাপাশি কেউ অহেতুক পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।
 

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেবাস্টিন রেমাসহ বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক