সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

সরকারি বই বেচতে গিয়ে জনতার হাতে ধরা, গাড়ি রেখে পালালেন মাদ্রাসা সুপার

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৫:৪৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৫:৪৭:২৪ অপরাহ্ন
সরকারি বই বেচতে গিয়ে জনতার হাতে ধরা, গাড়ি রেখে পালালেন মাদ্রাসা সুপার

ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় বিপুল পরিমাণ সরকারি বইবোঝাই একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। স্থানীয় জনতার তৎপরতায় বইগুলো উদ্ধার এবং চালক আটক হলেও ঘটনার মূল হোতা এক মাদ্রাসা সুপার কৌশলে পালিয়ে গেছেন।
 

সোমবার (১৫ জুন) ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারি বই পাচারের এই ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে, রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড় এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী নিজেই ওই পিকআপ ভ্যানে সরকারি বইগুলো তুলে দিচ্ছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত গাড়িটি ঘেরাও করেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনকে খবর দেন।
 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তারা বইসহ পুরো পিকআপটি জব্দ করে এবং গাড়ির চালক মো. জাকারিয়াকে হাতেনাতে আটক করে। আটক ওই চালকের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়।
 

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই এবং পুলিশকে বিষয়টি জানাই। মাদ্রাসা সুপার নিজেই এই বইগুলো পিকআপে তুলে দিচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।"
 

পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী জানান, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই সরকারি বইগুলো পাচার করা হচ্ছিল। নিয়মিত মামলার জন্য বই, পিকআপ এবং চালককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

ইউএনও আরও জানান, তদন্ত সাপেক্ষে এই অপকর্মের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

এদিকে, পলাতক মাদ্রাসা সুপার ইউনুস আলীকে খুঁজে বের করতে এবং তাকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ত্রিশাল থানা পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর